উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

হাজরাবাড়ী পৌর বিএনপির ৫-৬ নং ওয়ার্ডের কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে উঠান বৈঠক


মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃআজ ২৯ নভেম্বর শনিবার সন্ধ্যা ৭ টায় জামালপুর জেলায় হাজরাবাড়ী পৌর শাখার ৫-৬ নং ওয়ার্ড শাখা বিএনপির উদ্যোগে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীর সমর্থনে এবং কেন্দ্র কমিটি গঠন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।দিলালে পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ৯০’র কেন্দ্রীয় ছাত্রনেতা মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল । মো: সাইরুল ইসলামের সভাপতিত্বে নজরুল ইসলাম বকুলের সঞ্চালনায় নানা বয়সের বিপুল সংখ্যক নারীর উপস্থিতিতে এই উঠান বৈঠকে বক্তব্য রাখেন জননেতা বাবুলের সহধর্মিনী তুহীন আক্তার শিউলী । আরও বক্তব্য রাখেন হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন,সাধারণ সম্পাদক এসএম তালাত মাহমুদ,যুগ্ম সম্পাদক মোসলেম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, যুবায়ের আহম্মেদ সহ উপজেলা পৌর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *