উপজেলার সংবাদ

সেবা প্রদানের ক্ষেত্রে নাগরিকদের সাথে ভালো ব্যবহারে জনমনে জায়গা করে নিতে হবে – যশোরের নবাগত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ আজ ২৯ নভেম্বর শনিবার বেলা ২টার দিকে যোগদান করেছেন যশোর জেলার নবাগত পুলিশ সুপার  সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়। এসময় নবাগত পুলিশ সুপার মহোদয়কে জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানান  রওনক জাহান পুলিশ সুপার,যশোর মহোদয়।

একই সাথে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে নবাগত পুলিশ সুপার মহোদয়ের সাথে জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাগণের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

এসময় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের উদ্দেশ্যে দিকনির্দেশনা-মূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, সেবা প্রদানের ক্ষেত্রে সাধারণ নাগরিকদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে জনমনে জায়গা করে নিতে হবে ।

এসময় আরো উপস্থিত ছিলেন  আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) যশোর,  মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর,  আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, যশোর,  মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল, যশোর,  মোঃ আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার, “নাভারণ” সার্কেল, যশোর,  মোঃ ইমদাদুল হক, সহকারী পুলিশ সুপার, “মনিরামপুর” সার্কেল, যশোর, অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসাগণ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *