উপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধানুয়া কামালপুরে ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল


কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বকশিগঞ্জের ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয় মাঠে ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম, রশিদুজ্জামান মিল্লাত।
দোয়া মাহফিলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধানুয়া কামালপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কুষিবিদ আব্দুল্লা আল মোকাদ্দেস রিপন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম, রশিদুজ্জামান মিল্লাত।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম, রশিদুজ্জামান মিল্লাত বলেন, গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া বিগত স্বৈরাচার সরকারের মিথ্যা মামলায় কারাগারে বন্দি ছিলেন। দেশনেত্রী খালেদা জিয়া আজ অসুস্থ। এই অসুস্থতার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিশেষজ্ঞরা এসে চিকিৎসা দিচ্ছেন। আমরা সবাই দোয়া করছি । আমাদের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের মা’র জন্য দোয়া করবো। দল-মত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। এ জন্যই আজকে আসা। নির্বাচন হবে ফেব্রুয়ারিতে আজকে হয়তো আমরা নির্বাচনী সভা করবো কিন্তু সেই নির্বাচনী সভার পরিবর্তে আমরা মা’র রোগমুক্তি কামনার দোয়া মাহফিলের আয়োজন করেছি। তিনি যেন নির্বাচনে থাকতে পারেন। আমাদের মা দেশনেত্রী খালেদা জিয়া তিন তিনটি আসন থেকে ধানের শীষে দাড়িয়েছেন। আল্লাহতালা যাতে তাকে সুস্থ করে এই আমাদের বাংলাদেশকে আবার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিনত করতে পারে এই দোয়ার জন্য আমরা এসেছি। দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে নেতা-কর্মীদের মাঝে ফিরে আসেন। দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন।
বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মো. আব্দুল্লাহ আল মাহমুদ, বকশিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বাবু শ্যামল চন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, বকশিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বকশিগঞ্জ পৌর বিএনপির সভাপতি এ্যাড. আনিসুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাকিল তালুকদার প্রমুখ। এ ছাড়াও বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া শেষে প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য এম, রশিদুজ্জামান মিল্লাত স্থানীয় উপজাতীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *