আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

জামালপুর প্রতিনিধি: জামালপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত ।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকটির চালক। তবে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। আর পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হচ্ছে

জামালপুরে ট্রাক চপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার  রাত ৯টার দিকে শহরের বেলটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের জালালের পাড়া গ্রামের শফিকুলের ছেলে দীপু (২২) ও জলিলের ছেলে রাসেল (২৬)। আহত শ্যামল একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

জামালপুর থানার ওসি (তদন্ত) এস এম নূর মোহাম্মদ জানান, রাতের খাবার খেয়ে বাড়ি থেকে জামালপুর শহরে আসার সময় বেলটিয়া এলাকায়  টাঙ্গাইলগামী মরিচবাহী ট্রাকচাপায় গুরুতর আহত হন দীপু, রাসেল ও শ্যামল। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। আহত শ্যামল জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে গেছেন বাড়িতে। নূর মোহাম্মদ আরও জানান, ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকটির চালক। তবে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। আর পরিবারের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *