উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

কুলিয়া মধ্যেপাড়ার বাসিন্দা দেলোয়ার হোসেন রাসনের দাফন সম্পন্ন 


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃজামালপুর জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের কুলিয়া গ্রামের মধ্যেপাড়া বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন রাসন (৪০) ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জানুয়ারি বুধবার সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মরহুমের জানাজা নামাজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২টা ৪০ মিনিটে কুলিয়া মধ্যেপাড়া বড়বাড়ির সামনে অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুকালে তিনি নিজ স্ত্রী তিন মেয়ে, এক ভাই, এক বোন, বাবা, আত্মীয় স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তাঁর জানাজা নামাজ পূর্বে স্মৃতিচারণে ও শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বক্তব্য রাখেন জামালপুর জেলা ট্রাক ড্রাইভার শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সভাপতি আব্দুল মোতালেব, কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ইনছান আলী ফটিক,কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হুরাইরা, মরহুমের বড় মোঃ রাশিদুল, মরহুমের চাচা, বশির,
দক্ষিণ কুলিয়া বায়তুন নুর জামে মসজিদের ইমামও মর্জিয়া হাফেজিয়া মাদ্রাসার মোহতামিম হেলাল উদ্দিন, কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ডাঃ মেহেদী হাছান মেহের,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলাল উদ্দিন, টনকী জোবায়দা জব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মতিউর রহমান মুক্তা,৩নংওয়াড বিএনপি সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান সাদা, কুলিয়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান,
আব্দুল জলিল মন্ডল প্রমুখ। শোক সভা সন্ঞালনা করেন, অধ্যাপক এমএ মান্নান। জানাজা নামাজের ইমামতি করেন তারাকান্দি আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক বিশিষ্ট বক্তা মাওলানা আবদুল মান্নান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *