মাদারগঞ্জে দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, বাংলাদেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী মহান অভিভাবক, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিএনপি মাদারগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বালিজুড়ী আব্দুল আলী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে মাদারগন্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মন্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সোহেল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক জামালপুর-৩ আসনে বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের এমপি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লান্জু , পৌর বিএনপির সভাপতি আলহাজ্জ আব্দুল গফুর , উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক সফল চেয়ারম্যান আব্দুল মান্নান , পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক রাকিব লিটন,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাবেক সফল ছাত্র নেতা জিয়াউর রহমান জিয়া , মুখলেসুর রহমান মুখলেস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ মজনু, হাফিজুর রহমান সাকু , পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ইউসুফ হাসান অভি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, খালিদ হাসান,উপজেলা জামায়াতের আমির নুরুল আমিন, সেক্রেটারি ফরহাদ হোসেন, এনসিপি’র সাধারণ সম্পাদক লেমন মিয়া , গণঅধিকার পরিষদের আহ্বায়ক হামিদুর রহমান সহ উপজেলা, পৌর , ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।অনুষ্ঠানে বিপুলসংখ্যক মহিলা উপস্থিত ছিলেন। মসজিদের খতিব , মাদ্রাসার শিক্ষক, ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।দোয়া পরিচালনা করেন মাদারগঞ্জ উপজেলা ওলামা দলের সহসভাপতি মাওলানা রাশেদ মোশারফ।।
