দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরমাহমুদপুরে দোয়া মাহফিল
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ ১৮ জানুয়ারি রোববার বাদ এশা বাংলাদেশের মহান অভিভাবক ,আজীবন গণতন্ত্রের সংগ্রামে আপসহীন যোদ্ধা,সাবেক প্রধানমন্ত্রী,বিএনপির প্রয়াত চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে চর মাহমুদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শহিদুল্লাহ সাজুর সভাপতিত্বে ও মো: আলী নান্টুর সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক জামালপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল ।আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মন্জু, সহ-সভাপতি উপজেলা বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমান মাস্টার, সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন , যুগ্ম সম্পাদক নূরে আলম তালুকদার রুনু ,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রকিব হাসান রনি সহ স্হানীয় নেতৃবৃন্দ ।অনুষ্ঠানে বিপুলসংখ্যক মহিলা উপস্থিত ছিলেন।দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ শহিদুল্লাহ ।
