চিনিতোলা তালতলা বাজারে বিএনপির এমপি প্রার্থী বাবুলের পক্ষে উঠান বৈঠক

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ গত ২ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৫টা দিকে কুলিয়া ও নাংলা ইউনিয়নের প্রাণকেন্দ্রে চিনিতোলা তালতলা বাজারে আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৩ (মেলান্দহ – মাদারগঞ্জ) আসনের বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের এমপি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল পক্ষে ধানের শীষের গণসংযোগ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কুলিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিঃ সহ- সভাপতি আব্দুল মান্নান দুলাল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাংলা ইউনিয়নের কয়েকবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাংলা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের সাবেক যুগ্ম – আহ্বায়ক আবু সুফিয়ান, উপজেলা ছাত্রদলের যুগ্ম – আহ্বায়ক মুহাম্মদ লিখন খন্দকার, নাংলার ওয়ার্ড বিএনপির সভাপতি রজিবুল ইসলাম, কুলিয়ার ৭ নং ওয়ার্ড বিএনপি’র হুয়ামুন কবীর কাদের মেম্বারসহ নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন- উপজেলা ওলামাদলের সভাপতি মাওঃ জাকির হোসেন।
