উপজেলার সংবাদজামালপুর

জামালপুর জেলার নতুন পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ বগুড়া শহ‌রের চকফ‌রিদ এলাকার আলো‌কিত নারী মোছাঃ ফারহানা ইয়াস‌মিন। যি‌নি জামালপুর জেলার নতুন পুলিশ সুপার (SP) হিসেবে ডিএমপির উপ-পুলিশ কমিশনারে নি‌য়োগ পে‌য়ে‌ছেন।

৪ মার্চ ২০২৬ তারিখে এক প্রজ্ঞাপনে জামালপুর জেলার নতুন পুলিশ সুপার (SP) হিসেবে ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোছা. ফারহানা ইয়াসমিন-কে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি জামালপুরের বিদায়ী এসপি চৌধুরী মোঃ জাবের সাদেক-এর স্থলাভিষিক্ত হলেন।
জামালপুর জেলার নতুন পুলিশ সুপার পরিচিতি:
নাম: মোছা. ফারহানা ইয়াসমিন
পূর্বতন পদবী: উপ-পুলিশ কমিশনার (ডিসি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
নতুন পদবী: পুলিশ সুপার (SP), জামালপুর জেলা
বদলি আদেশ: ৪ মার্চ ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে বদলি।

বগুড়া শহরের চকফরিদ এলাকার আব্দুল হাকিম সরকারের মেয়ে ফারহানা ইয়াসমিন। পড়াশুনা করেছেন সরকারি আজিজুল হক কলেজের ইংরেজি বিভাগ থেকে। পড়াশুনা শেষে ২৭তম বিসিএস এর মাধ্যমে ২০০৮ সালের নভেম্বরে দেশসেবার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ শেষে ২০১০ সালের ঢাকা মেট্রোপলিটন পুলিশে(ডিএমপি) পদায়ন হয় তার। সেখানে ছয় বছর সফলতার সাথে দায়িত্ব পালন করেন পুলিশের এই কর্মকর্তা। তারপর ২০১৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার পর উচ্চতর শিক্ষার জন্য তিনি জাপানে যান। জাপানে ২০১৬-১৮ পর্যন্ত পাবলিক পলিসিতে ডিগ্রী অর্জন শেষে দেশে ফিরে ৪ এপিবিএন বগুড়ায় যোগদান করেন। পরে ২০২০ সালের ৭ জুলাই থেকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সিরাজগঞ্জ জেলা পুলিশে কর্মরত ছি‌লেন। পরবর্তীতে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি হিসেবে কর্মরত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *