উপজেলার সংবাদজামালপুরদেওয়ানগঞ্জ

সাবেক চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলাম এর পিতা ইন্তেকাল 

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা ইউনিটের সদস্য  অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক খান (৮৫) ১২ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৪.৪৫ মিনিটে ময়মনসিংহে একটি বেসরকারি হাসপাতালে হার্টের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । তিনি এক স্ত্রী, এক মেয়ে ও চার ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গিয়েছেন।

তিনি দেওয়ানগঞ্জ উপজেলার মৌলভিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

তার জামালপুরস্থ নয়াপাড়ার বাসায় সুখ সন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, জেলা আমিন মাওলানা আব্দুস সাত্তার, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট ছামিউল হক, জেলা প্রচার ও মিডিয়ার সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া,জামালপুর জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তার ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল।

শোকবাণীতে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা মহুমের সকল দ্বীনি খেদমতকে কবুল করুন,  তাকে ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

মরহুমের ছোট ছেলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোঃ তারিকুল ইসলাম বলেন বাবার প্রথম জানাজা নামাজ আগামীকাল শুক্রবার বাদ ফজর (৫.১০ টায়) নয়াপাড়া জামে মসজিদে ও দ্বিতীয় জানাজা নামাজ মরহুমের গ্রামের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ১০.৩০ টায় অনুষ্ঠিত হবে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *