ইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

ইসলামপুরের সাপধরী ইউনিয়নে গরুচুরি, জুয়া ও  মাদকের বিরুদ্ধে স্থানীয় জনতার প্রতিবাদ সভা

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে মাদক,জুয়া ও গরু চুরিসহ ক্রমবর্ধমান নানা অপকর্ম বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় জনতা। এসব অনৈতিক কর্মকাণ্ড নির্মূলের লক্ষে মঙ্গলবার দুপুরে এলাকার শান্তিপ্রিয় সচেতন জনতা প্রতিবাদ সভা করেছেন।

ইসলামপুর উপজেলায় সাপধরী ইউনিয়নে মুক্তির বাজার প্রাঙ্গনে ​মঙ্গলবার দুপুরে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন  সাপধরী ইউপি চেয়ারম্যান শাহ আলম মন্ডল। সাপধরীর সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, সাপধরী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ মন্ডল, ইউপি সদস্য মোজাফ্ফর প্রামানিক, ইউপি সদস্য মেহের উল্লাহ প্রমুখ। এতে স্থানীয় সচেতন মহলের শতাধীক সম্মানিত সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহন করেন।

ওই প্রতিবাদ সভায় স্থানীয় সুধীরা জানান, সাপধরী ইউনিয়নের দুর্গম চরাঞ্চলগুলোতে সাম্প্রতিক সময়ে গরুচুরি সহ মাদক ও জুয়া দারুণ ভাবে বৃদ্ধি পেয়েছে। তন্মধ্যে গরু চুরি ও বোরো ধানের ক্ষেত থেকে স্যালো মেশিন ও বৈদ্যুতিক পানির মটর চুরির ঘটনায় চরাঞ্চলের কৃষকরা চরম ভাবে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এহেন পরিস্থিতিতে সাপধরী ইউনিয়নের দূর্গম চরাঞ্চলের চুরি, মাদক ও জুয়া প্রতিরোধে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সুধী জনতা ঐক্যবদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রমে এলাকায় পাহাড়ার ব্যবস্থা চালু করেছেন।

এতদসত্বেও সাপধরীর কাশারী ডোবা এলাকা থেকে সম্প্রতি চুরি হওয়া একটি গরুসহ কাশারীডোবা গ্রামের বাসিন্দা চিহ্নিত চোর সুরুজ সেক ও কোরবান আলী ধরা পড়ে পার্শবর্তী সারিয়াকান্দি উপজেলার মানিকদার এলাকায়। ওই সময় অজ্ঞাত আরো দুইজন চোর পালিয়ে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরবর্তীতে স্থানীয় জনতা গরুসহ চোর দ্বয়কে সাপধরী ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছে হস্তান্তর করেন। ওই ঘটনার পরদিনই সাপধরী ইউনিয়নের শতশত শান্তিপ্রিয় জনতার উপস্থিতিতে সামাজিক ভাবে ন্যায় বিচার নিশ্চিত করে চোর দ্বয়কে ছেড়ে দেয়া হয় এবং প্রকৃত মালিকের কাছে চুরি হওয়া গরু হস্তান্তর করা হয়।

অপরদিকে গরুচুরির ওই এঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং এলাকার চিহ্নিত চোরদেরকে প্রকৃত চুরির ঘটনা থেকে আড়াল করতে সম্প্রতি কাশারী ডোবা গ্রামের চিহ্নিত চোরের দালাল মজিবর রহমান ও চিহ্নিত চোর কোরবান আলী যোগসাজশে জামালপুর শহরে গিয়ে কতিপয় সাংবাদিকের সহায়তায় একটি বিভ্রান্তিমূলক প্রতিবাদ সভা করে। এতে সাপধরী ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় সুধী জনতার সামাজিক ভাবমুর্তি দারুন ভাবে ক্ষুন্ন হয়েছে। এসব ঘটনার প্রতিবাদসহ সাপধরী ইউনিয়নের দূর্গম চরাঞ্চলের চুরি বন্ধে মঙ্গলবার দুপুরে স্থানীয় জনতা প্রতিবাদ সভা করে ইসলামপুর থানা পুলিশ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *