উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু, ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) -২০২৬ ফাইনাল খেলা ও ট্রফি বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ১১ এপ্রিল শনিবার বেলা ২ ঘটিকায় ২৪ নং নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ কমিটির সভাপতি ও নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি ও নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বজলুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন। আরো উপস্থিত ছিলেন হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন, বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম,নাংলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জলিল। খেলায় প্রথম অংশ গ্রহণকারী দল বালিকা হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বনাম বাসুদেবপুর উচ্চ বিদ্যালয় বালিকা একাদশ । খেলায় প্রথম অংশ গ্রহণকারী দল হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ , বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ কে ৩-০ গোলে হারিয়ে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল একাদশ চ্যাম্পিয়ান হয়েছে। খেলায় দ্বিতীয় দল অংশ গ্রহণকারী নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক একাদশ-বনাম বাসুদেবপুত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক একাদশ। এতে বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক একাদশ, নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০১ – ০১ গোলে ড্র হয়।পরে টাইব্রেকারে নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ বনাম – বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে ০৪- ০২ গোলে হারিয়ে নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ চ্যাম্পিয়ান হয়।
খেলা পরিচালনা করেন রেফারি শাখাওয়াত হোসেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *