উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও  সমাবেশ

জামালপুর প্রতিনিধি: ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার সভাপতির বক্তব্যে বলেন,  ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে আইন ও মানবাধিকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষের ভোটাধিকার হরণ করেছিল । বিনাভোট, মধ্যরাতের ভোট ও ডামি আর আমি নির্বাচন দিয়ে পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজেদের করে নিয়েছিল। তাদের শেষ রক্ষা হয়নি। ছাত্র-জনতার আন্দোলনে শুধু গদি নয়, তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।

রবিবার বিকেলে শহরের পিটিআই মোড়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় প্রতিষ্ঠার দাবিতে জামালপুর জেলার ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

 সমাবেশ শেষে  বিক্ষোভ মিছিলটি পিটিআই মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুল তলায় গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও  জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ সুলতান মাহমুদ এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- জামায়াতের জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি নূরুল হক জামালী, এডভোকেট ছামিউল হক, শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান সুজন, সদর উপজেলার আমীর মাওলানা মঞ্জুরুল ইসলাম,  শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম, সদর উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নোমান, এনসিপির ছাত্রনেতা আমিমুল ইহসান, এবি পার্টির সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে ১১ দলীয় ঐক্যের জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ১১ দলের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন|

সভায় বক্তাগণ বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য| এ জন্য প্রয়োজন রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার|

১২ ফেব্রুয়ারী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে ফের ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা শুরু করেছে। ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি একদলীয় শাসন ব্যবস্থার পথে হাঁটছে| যা জুলাই গণঅভ্যুত্থান ও জনগণের সাথে প্রতারণার শামিল| বিএনপি সরকার গায়ের জোরে রাষ্ট্র সংস্কারের পথ রুদ্ধ করছে।

 সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *