মেলান্দহ সমিতি ঢাকার উদ্যোগে শিক্ষা উপকরণ ও গাছ বিতরণ অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ আজ ২ মে রোজ শনিবার মালঞ্চ ১২৬নং শিশু কল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সামগ্রী ও গাছ বিতরন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও জামালপুর – ৩ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুল,এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা। মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্জুরুল কবির মন্জু। মেলান্দহ উপজেলা বিএনপির সহ- সভাপতি গোলাম হাফিজ নাহিন।মেলান্দহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোহাম্মদ চাকদর আলী। ১২৬নং শিশু কল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদা আক্তার।
সভাপতিত্ব করেন ফেরদৌস আলম,সদস্য সচিব, মেলান্দহ সমিতি, ঢাকা। সঞ্চালনায় ছিলেন গাজী রাশেদুজ্জামান মশিউর, যুগ্ন- সদস্য সচিব, মেলান্দহ সমিতি, ঢাকা।
