দেওয়ানগঞ্জে জামায়াতের রুকন সম্মেলনে অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জনশক্তির মানোন্নয়নের কাজ পর্যালোচনা করা, সংগঠনের মজবুতী অর্জন, জামায়াতের সমর্থনে কোটি ভোটারকে সংগঠনের সাথে সম্পৃক্ত করা এবং বাইতুলমাল সমৃদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সংগঠন ০৪ থেকে ১৮মে ২০২৬ সারাদেশের মত জামালপুরও সাংগঠনিক ও বাইতুলমাল পক্ষ পালন জন্য সকল উপজেলায় একযোগে রুকন তথা সদস্য সম্মেলন চলছে। পক্ষ উপলক্ষে ৮ মে শুক্রবার দেওয়ানগঞ্জ উপজেলায় রুকন সম্মেলনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান তালুকদার এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি কাজী আতিকুর রহমানের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মানবসম্পদ বিভাগের সেক্রেটারি আশেক মাহমুদ শান্ত, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, হাজী ইসমাইল হোসেন, প্রভাষক ফরহাদ রেজা, অফিস সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হক।
প্রধান অতিথি রুকনদের উদ্দেশ্য বলেন পক্ষ উপলক্ষে প্রত্যেক জনশক্তির সাথে যোগাযোগ বৃদ্ধি করে পাড়া-মহল্লা সংগঠন গড়ে তুলতে হবে, অর্থনৈতিকভাবেও সংগঠনকে স্বাবলম্বী করতে হবে, যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদেরকেও সংগঠনে সম্পৃক্ত করে দেশের জন্য ভূমিকা রাখার আহ্বান জানান।
