উপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশীগঞ্জে পুলিশের বিভিন্ন মামলার ৩ জন পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে বকশীগঞ্জ থানাধীন জানকিপুর সলইমন্ডলপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মোঃ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে বকশীগঞ্জ থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, বকশীগঞ্জ থানার এসআই মোহাম্মদ জুলহাস মিঞাসহ একটি ডিউটি টিম রাত ১২টা ৪০ মিনিটের দিকে পাখিমারা মোড়ে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানকিপুর সলইমন্ডলপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন— মোঃ আরিফ হোসেন (৩০), আব্দুল মান্নান (৪২) ও রহিমা বেগম ওরফে রহিতন (২৫)।
পরে তাদের কাছ থেকে সর্বমোট ১ হাজার পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন প্রায় ১০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বকশীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত করছেন এসআই সুলতান মাহমুদ।
অপরদিকে, একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ৩ আসামীকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ মাসুদ ওরফে ফকির, বেবিন ওরফে মাসুদ এবং মোঃ নূর সুমিদ গাজী।
গ্রেফতারকৃত সকল আসামীকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, “জামালপুর জেলাকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *