উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীলদের দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত 

 

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীলদের  দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত  হয়।

১৬ মে শনিবার ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির শহরের সরদার পাড়া হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জেলা আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারি এডভোকেট ছামিউল হক এর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ সাহাবুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সাবেক জেলা আমীর এডভোকেট নাজমুল হক সাঈদী।

আরো উপস্থিত ছিলেন  জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী, অধ্যক্ষ সুলতান মাহমুদ সহ  জেলার অন্যান্য কর্মপরিষদ সদস্যবৃন্দ ।

প্রধান অতিথি দায়িত্বশীলদের উদ্দেশ্য বলেন জুলাই আন্দোলনের চেতনা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন। কিন্তু সরকার ভিন্ন দিকে মনোযোগ দিচ্ছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে আল্লাহর বিধানভিত্তিক ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরো বলেন,  জামায়াতকে গণমানুষের সংগঠনে পরিণত করতে ইউনিয়ন দায়িত্বশীলদের যোগ্যতা, সততা ও সাংগঠনিক দক্ষতার সাথে কাজ করতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে সামাজিক ও মানবিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

বিশেষ অতিথি নাজমুল হক সাঈদী বলেন, স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বারদের বিজয়ী করতে ইউনিয়ন দায়িত্বশীলদের মুখ্য ভূমিকা রাখতে হবে। সংগঠনের  কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তার করতে হবে।  একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য পরিবারের প্রতিটি সদস্যকে দ্বীন কায়েমের পথে সম্পৃক্ত করা অপরিহার্য। এ লক্ষ্যে ইউনিয়ন দায়িত্বশীলদের আন্তরিকতা, দক্ষতা ও সময়োপযোগী ভূমিকা পালনের আহ্বান জানান।

শিক্ষাশিবিরে জেলার ৬৮ টি ইউনিয়ন ও ৭ টি পৌর সভার সভাপতি সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *