উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর সদর থানার নবাগত ওসি মো. নাজমুস সাকিবের দায়িত্ব গ্রহণ


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মো. নাজমুস সাকিবকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় নির্বাচনের পূর্বে তিনি জামালপুর সদর থানায় দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবা নিশ্চিতকরণ এবং পেশাদারিত্বের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছিলেন। তার কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীল ভূমিকার কারণে তিনি এলাকার মানুষের কাছে একজন জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।
জামালপুরবাসীর প্রত্যাশা, একজন মেধাবী, যোগ্য ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে মো. নাজমুস সাকিবের নেতৃত্বে সদর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে। অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের পুলিশি সেবা প্রাপ্তির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও মনে করছেন তারা।
স্থানীয় সচেতন মহল জানান, সততা, দক্ষতা ও মানবিকতার সমন্বয়ে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি অতীতের মতো আবারও জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করবেন। সমাজে শান্তি, নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
জামালপুর সদর থানায় তার নতুন দায়িত্ব পালনের জন্য জামালপুরবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভকামনা ও অভিনন্দন জানানো হয়েছে। সকলের প্রত্যাশা, তিনি নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধের আলোকে দায়িত্ব পালন করে জনগণের কল্যাণে কাজ করবেন।
স্বাগতম ওসি মো. নাজমুস সাকিব। জামালপুরবাসীর পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *