উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহ উপজেলা মহিলা দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মেলান্দহ উপজেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুন (শনিবার) দুপুরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন পুষি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “একটি সমৃদ্ধ, আধুনিক ও মানবিক বাংলাদেশ গঠনে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। নারীদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সমাজের উন্নয়ন ও অগ্রগতির প্রতিটি ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।”
তিনি আরও বলেন, “গ্রামের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা-ঘাট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে নারী সমাজকে আরও সচেতন ও সংগঠিত হতে হবে। মহিলা দলকে মানুষের পাশে থেকে সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারী অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির মাধ্যমে বিএনপি ও অঙ্গসংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়েই একটি গণতান্ত্রিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
এ সময় বক্তব্য রাখেন, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, উপজেলা বিএনপির সহসভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, সহসভাপতি ও দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া,সহসভাপতি কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, সহসভাপতি হেলাল উদ্দিন আকন্দ,সাংগঠনিক সম্পাদক ও নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ফুলকোচা ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলামসহ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার পাশাপাশি নারীদের অধিকার, শিক্ষা ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *