জামালপুর-৩ আসনের এমপি মোস্তাফিজুর রহমান বাবুলের অনুদান পেল কুলিয়া মর্জিনিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ
জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কুলিয়া মর্জিনিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন ও পরিচালনা কার্যক্রমে সহায়তার লক্ষ্যে অনুদান প্রদান করেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল।উক্ত
অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা,কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সুরুজ্জামান সুরুজ,অত্র মাদ্রাসা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক, কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক মোঃ রুহুল আমিন রাজু,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রকিব হাসান রনি, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান,যুবদলের আহ্বায়ক মাসুদ রানা , মাদ্রাসা কর্তৃপক্ষ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং এতিম শিশুদের কল্যাণে জননেতা মোস্তাফিজুর রহমান বাবুলের এ সহযোগিতা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর এ উদ্যোগ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করবে।
মাদ্রাসা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ অনুদানের জন্য সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে তিনি সবসময় আন্তরিক ভূমিকা পালন করে আসছেন এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
অনুদান প্রদান শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত মুসল্লিরা দেশ, জাতি এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত করেন।
