মাদারগঞ্জে মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা বাংলাদেশ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মাদারগঞ্জে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে মানবতা ও আদর্শ সমাজ গঠনে আমরা বাংলাদেশ নামের অরাজনৈতিক মানবিক সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলার খরকা রোড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। আনুষ্ঠানিকতার পর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এসব বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষের মধ্যে ছিল নীম গাছের চারা,কৃষ্ণচুড়া,বকুল,অর্জুন,কাঠাল ও জাম।
সংগঠনটির মাদারগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাফিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ স্নেহাশীষ রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়নাল বিন সুরাফ,হাফিউল ইসলাম, সাইদুর রহমান মিলনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।।
