উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি :
“সমবায়ই শক্তি, সমবায়ই মুক্তি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ)-এর বিশেষ সাধারণ সভা ও নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জুন ২০২৬) সকাল ১১টায় মেলান্দহ বিআরডিবি হলরুমে এ বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে মেলান্দহ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড (ইউসিসিএ), মেলান্দহ, জামালপুর।
সভায় সমিতির সদস্যবৃন্দের উপস্থিতিতে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার-কে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। পরে সভায় তাঁকে আনুষ্ঠানিকভাবে সভাপতি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার সমবায়ের উন্নয়ন, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর সফল নেতৃত্ব কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *