উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে নতুন ওসির যোগদান

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এটিএম মাহমুদুল হক।শনিবার(১৮ জুলাই) সকাল ১০ টার দিকে তিনি উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। সে সময় থানার সাবেক ওসি মো: ওবায়দুর রহমান ও থানায় কর্মরত এসআই ও এএসআই এবং পুলিশ সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।দায়িত্ব গ্রহণের পর নতুন ওসি থানার কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই জ্যোতির্ময় সরকার মিশু, এস আই হুমায়ুন, এসআই কামরুজ্জামান,এএসআই মুস্তাফিজুর রহমান সহ মেলান্দহ থানার সকল অফিসার বৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অফিসার ইনচার্জ এটি এম মাহমুদুল হক তার দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *