সরিষাবাড়িতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
সরিষাবাড়ি প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়নের স্বাধীনাবাড়ি হুদুরমোড় এলাকায় পুকুরের পানিতে ডুবে তানজিল মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
তানজিল স্বাধীনাবাড়ি গ্রামের করাতকল শ্রমিক শামীম মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও ¯’ানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশে হুদুরমোড় এলাকায় একটি দোকানে বিস্কুট কিনতে যায় তানজিল। পরে বাড়ি ফেরার পথে সড়কের ভাঙা অংশের গর্তে পড়ে পাশের পুকুরের পানিতে ডুবে যায়।
এ সময় তার সঙ্গে থাকা অন্য শিশুরা পরিবারের সদস্যদের খবর দিলে পরিবারের লোকজন প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে পুকুর থেকে তানজিলের মরদেহ উদ্ধার করেন।
কামরাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, বাড়ি ফেরার পথে রাস্তার ভাঙা গর্তে পড়ে শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
