উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

কুলিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে নজরুল ইসলাম লেবুকে দেখতে চান এলাকাবাসী


মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য সদস্য (মেম্বার) প্রার্থী হিসেবে মো. নজরুল ইসলাম লেবুকে নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়দের একাংশের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড, সততা, মানবিকতা এবং জনসেবামূলক ভূমিকার কারণে তিনি একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।
স্থানীয়দের ভাষ্য, মো. নজরুল ইসলাম লেবু একজন সৎ, আদর্শবান, সাদামাটা ও নীতিবান মানুষ। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। ব্যক্তিগত স্বার্থের চেয়ে মানুষের কল্যাণকে অগ্রাধিকার দেওয়ার মানসিকতার কারণেই তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।
রাজনৈতিক জীবনে তিনি ২নং কুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি কুলিয়া ইউনিয়ন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের কারণে অতীতে তিনি একাধিক মামলার সম্মুখীন হন এবং কারাবরণও করেন।
মো. নজরুল ইসলাম লেবু বলেন, “আমি কখনো ক্ষমতার জন্য রাজনীতি করিনি। মানুষের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অর্জন। জনগণ সুযোগ দিলে একজন জনপ্রতিনিধি হিসেবে সততা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে ৩নং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে কাজ করব। আমি শাসক নয়, জনগণের সেবক হয়ে থাকতে চাই।”
৩নং ওয়ার্ডের কয়েকজন বাসিন্দা জানান, তারা এমন একজন জনপ্রতিনিধি চান, যিনি সবসময় মানুষের পাশে থাকবেন এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে ওয়ার্ডের উন্নয়নে কাজ করবেন। তাদের প্রত্যাশা, আগামী নির্বাচনে মো. নজরুল ইসলাম লেবু প্রার্থী হলে সাধারণ ভোটারদের ব্যাপক সাড়া পাবেন এবং জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
এলাকাবাসীর আশা, যোগ্যতা, সততা ও জনসেবার মানসিকতাকে মূল্যায়ন করে আগামী নির্বাচনে ৩নং ওয়ার্ডের সদস্য পদে মো. নজরুল ইসলাম লেবুকে প্রার্থী হিসেবে দেখার সুযোগ সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *