উপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

কালভার্টের মুখ বন্ধ চরম দুর্ভোগে এলাকাবাসী

বকশিগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশিগঞ্জে সরকারি তিনটি কালভার্টের পানি নিষ্কাশনের মুখ দীর্ঘদিন বন্ধ থাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৫০টিরও বেশি পরিবার চরম দুর্ভোগ ও মানবেতর জীবনযাপন করছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বীরগাঁও মাদ্রাসা বাড়ি এলাকার কয়েকটি সরকারি কালভার্টের মুখে বসতবাড়ী নির্মাণ করায় পানি চলাচলের পথ সম্পূণরুপে বন্ধ হয়ে আছে। ফলে বর্ষার অতিরিক্ত বৃষ্টির পানি বের হওয়ার কোনো সুযোগ না থাকায় পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে একই দুর্ভোগের শিকার হলেও চলতি বছর টানা ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু, বয়স্ক ব্যক্তি, নারী এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। অনেক পরিবার ঘরবন্দি হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষের রান্নাঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্নাসহ দৈনন্দিন স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হ”েছ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় আবর্জনা পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকিও বেড়ে গেছে। পাশাপাশি এলাকার বনজ, ফলজ ও সবজির বাগান পানিতে তলিয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে কৃষি ও পরিবেশের অপূরণীয় ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। তাদের দাবি, কালভার্টের মুখ খুলে পানি চলাচলের ব্যবস্থা করা ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেওা কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। দ্রুত কালভার্টের মুখ পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিটন আকন্দ বলেন, বিষয়টি জেনেছি। আমি উপজেলা প্রশাসনকে অবহিত করেছি। আশা করছি, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *