উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

জামালপুরে নিষিদ্ধ চায়না দুয়ারি এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরে পৃথক দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদারগঞ্জ উপজেলার খরকা বিল থেকে ১২টি এবং বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের কুড়ি বিল ও দত্তের বিল থেকে ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান খান বলেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জালের মাধ্যমে নির্বিচারে মাছের পোনা ও ছোট মাছ ধরা পড়ে। যা প্রাকৃতিক জলাশয়ের মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। এই কারণে মৎস্যসম্পদ সংরক্ষণ এবং আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বুধবার সকালে ১২টি নিষিদ্ধ রিং জাল (চায়না দুয়ারি জাল) জব্দ করা হয়েছে। পরে জাল উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুজ্জামান খান, ¯’ানীয় মৎস্যজীবী প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অপরদিকে অভিযানে বুধবার বিকেলে বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের কুড়ি বিল ও দত্তের বিল থেকে ২৭টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১লাখ ২৩ হাজার টাকা
বকশিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন বলেন, চায়না দুয়ারী জাল মাছের পোনা ধ্বংস করে দেশের মৎস্য সম্পদের অপূরণীয় ক্ষতি করছে। তাই মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বকশিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান. অবৈধ জাল বিক্রেতা ও ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *