উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

নাংলা ইউনিয়নে এমপি মোস্তাফিজুর রহমান বাবুলের বরাদ্দকৃত জিআর চাল ও নগদ অর্থ বিতরণ


মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল এমপির বরাদ্দকৃত জিআর চাল ও নগদ অর্থ দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) নাংলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের হাতে ২,১৪৫ কেজি জিআর চাল এবং নগদ ২৫,০০০ টাকা বিতরণ করা হয়। এ সময় প্রত্যেক উপকারভোগীকে ১৫ কেজি করে চাল এবং নির্ধারিত উপকারভোগীদের মধ্যে ১,০০০ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, নাংলা ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী মেম্বার, আব্দুল হাকিম বাদশা, শহিদুল্লাহ মেম্বার, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খফিজল, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রকিবুল ইসলাম, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি দুলু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং মেলান্দহ–মাদারগঞ্জের গণমানুষের নেতা সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের বরাদ্দে এই জিআর চাল ও নগদ অর্থ অসহায় মানুষের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই সহায়তা হয়তো তাদের সব সমস্যার সমাধান করবে না, তবে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে এবং মানবিক সহমর্মিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশা করি।”
উপকারভোগীরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *