উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় সিমেন্টবোঝাই ট্রাকচাপায় আতাউর রহমান ননী মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহত আতাউর রহমান ননী মিয়া ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকাল ৮টার দিকে মাছ কেনার জন্য দিগপাইত এলাকায় যান ননী মিয়া। এরপর মাছ বাজারে ঢোকার আগে রাস্তা পারাপারের সময় জামালপুরগামী একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় হাফেজ উদ্দিন নামে এক ভ্যানচালক আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেলহাসপাতালে পাঠান।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *