উপজেলার সংবাদজামালপুরসদর

ময়মনসিংহ রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন জামালপুরের এসপি

মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
ময়মনসিংহ রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান দায়িত্ব গ্রহণের শুরুতেই ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন।
ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নতুন ডিআইজিকে স্বাগত জানানো হয় এবং তাঁর সফল নেতৃত্বে ময়মনসিংহ রেঞ্জে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং ও নাগরিক সেবার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন নবনিযুক্ত ডিআইজির সুস্বাস্থ্য, সফল কর্মজীবন ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। তিনি বলেন, দক্ষ নেতৃত্ব, পেশাদারিত্ব ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ময়মনসিংহ রেঞ্জের পুলিশ বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।
নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের নেতৃত্বে ময়মনসিংহ রেঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রম নতুন গতি পাবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *