উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে জুলাই অভ্যুত্থান দিবস উদযাপিত

 

শহর প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসুচির মধ্য দিয়ে জামালপুরে জুলাই অভ্যুত্থান দিবস উদযাপিত হয়েছে।

বুধবার সকালে শহরের সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। জেলা প্রশাসন দিবসটি উপলক্ষে এই আয়োজন করে।

শুরুতেই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার শান্তি কামনায় কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এরপর জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ¯’ানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন এবং জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

পরে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। একই সাথে জেলা পরিষদ, জেলা পুলিশ, সিভিল সার্জন কার্যালয়, জাতীয় ছাত্রশক্তিসহ নানা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শহীদদের স্মরণে ফুল দেওয়া হয়।

এছাড়াও আলোচনা সভা, জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যদের সংবর্ধনাসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *