উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে হার্বার্ড কলেজের আয়োজনে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মানিক ইসলাম:

জামালপুরের মাদারগঞ্জে হার্বার্ড কলেজের আয়োজনে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

দোলনা চিশতি ও সুমাইয়া মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হার্বার্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ওমর ফারুক শান্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে হার্বার্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে মানসম্মত শিক্ষা, দক্ষ শিক্ষক এবং নিয়মিত পাঠদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হার্বার্ড কলেজ শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষাদানের পাশাপাশি তাদের মেধা বিকাশে কাজ করে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, হার্বার্ড কলেজের পড়ালেখার মান উন্নতমানের। এখানে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে ভালো ফলাফল অর্জনের সুযোগ রয়েছে। তাই এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে হার্বার্ড কলেজে ভর্তি হয়ে উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তারা।

তারা বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; শিক্ষার্থীদের সৎ, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। সেই লক্ষ্যেই হার্বার্ড কলেজ শিক্ষার্থীদের পাঠ্য শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে আসছে।

অনুষ্ঠানের সভাপতি হার্বার্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ওমর ফারুক শান্ত বলেন, “আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের ভালো ফলাফল করানো নয়, বরং তাদের ভবিষ্যতের জন্য যোগ্য ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলা।

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে হার্বার্ড কলেজ সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে।”
পরে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *