আলোচিতউপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

পৈত্রিক বসতঘরে আগুন বড় ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

জামালপুর, প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার বেলতৈল খায়েরপাড়ায় পারিবারিক বিরোধের জের ধরে পৈত্রিক বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা ও বসতবাড়ির ক্ষয়ক্ষতির অভিযোগ এনে সহোদর বড় ভাইসহ কয়েকজনের বিরুদ্ধে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন সৈয়দ হাফিজুল্লাহ বিজয় (৫১)।
অভিযোগকারী সৈয়দ হাফিজুল্লাহ বিজয়, বেলতৈল খায়েরপাড়া গ্রামের সৈয়দ এরশাদুজ্জামানের ছেলে। লিখিত অভিযোগে তিনি তাঁর সহোদর বড় ভাই সৈয়দ হামদুজ্জামান বাবলুসহ কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিরোধ, ভাঙচুর, চুরি, মানহানিকর কর্মকাণ্ড ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৪ আগস্ট ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিজয় ও তাঁর পরিবারের লোকজন একটি কাজে মেলান্দহ থানায় অবস্থান করার সুযোগে দুর্বৃত্তরা তাঁর পৈত্রিক হাফ-বিল্ডিং বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে তিনি দাবি করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অভিযোগকারী আরও দাবি করেন, আগুনে তাঁর বাড়ির টিন, কাঠের রোয়া, সারক, মাছ ধরার জালসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে বাড়ি থেকে প্রায় ২০ হাজার টাকার আসবাবপত্র চুরি হয়েছে বলেও তিনি দাবি করেন।
লিখিত অভিযোগে সৈয়দ হামদুজ্জামান বাবলুর নির্দেশে বাবুল কানা (৫৫), মমিন শেখ (২৫), আব্দুস সামাদ, সখিনা, বুলি, মিজান, বাদল, আজমসহ কয়েকজনের যোগসাজশের অভিযোগ আনা হয়েছে।
সৈয়দ হাফিজুল্লাহ বিজয় বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় তাঁর ও পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন এবং ক্ষতি করার উদ্দেশ্যেই বসতবাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে তিনি মনে করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এটিএম মাহবুবুল হক জানান, অভিযোগ পেয়েছি ঘটনার সঠিক তদন্ত করে আইন গত ব্যাবস্হা গ্রহণ করা হনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *