উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহ জামায়াতের ইউনিয়ন সভাপতি সম্মেলন অনুষ্ঠিত 

 

মেলান্দহ প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেলান্দহ উপজেলা শাখার উদ্যোগে ২৮ আগস্ট শনিবার বিকাল ৩ টায় রুকন ও ইউনিয়ন সভাপতি সম্মেলন মেলান্দহ সদর ফাজিল মাদরাসার হলরুমে অনুষ্ঠিত হয়।

মেলান্দহ উপজেলা আমীর ইদ্রিস আলীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি কাজী মুহাম্মদ আলী ফরাজীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল, জেলা প্রচার মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান আজাদী, জামায়াত মনোনীত মেলান্দহ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ জিয়াউল কবির জিন্নাহ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম ও উপজেলা কর্মপরিষদ সদস্য সহ ইউনিয়ন সভাপতি বৃন্দ।

প্রধান অতিথি বলেন সকল ভোট কেন্দ্রে সকল শ্রেণীর মানুষকে নিয়ে শক্তিশালী ইউনিট গঠন করতে হবে। কোরআন হাদিস নিয়মিত অধ্যায়ন করে ঈমানকে আরো মজবুত করতে হবে। প্রত্যেক গ্ৰাম মহল্লায় ইউনিট বৃদ্ধি করে  আরো শক্তিশালী করতে হবে । যেহেতু আল্লাহর আমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন সুতরাং আমরা যা ওয়াদা করি তা যেন অক্ষর অক্ষরে পালন করি।

তিনি নেতৃবৃন্দকে দিনের বেলায় মাঠে এবং রাতের বেলায় জায়নামাজে সময় দেয়ার আহ্বান জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *