আলোচিতউপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

মাদারগঞ্জ প্রতিনিধি:
মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া এলাকার একটি দোকানের ভেতর থেকে সামিউল ইসলাম ওরফে ফকির আলী (৪৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সামিউল ইসলাম ওই এলাকার মৃত হরমুজ আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সামিউল ইসলাম দীর্ঘদিন ধরে ভাঙারির ব্যবসা করতেন। তিনি দোকানেই রাতযাপন করতেন এবং সেখানে রান্নাবান্না করে খাবার খেতেন। প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে খাবার খেয়ে দোকানের ভেতর ঘুমিয়ে পড়েন তিনি।
বৃহস্পতিবার সারাদিন দোকান বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে রাত ৮ টার দিকে নিহতের ভাই রিক্সন দোকানে গিয়ে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি দোকানের তালা ভেঙে শাটার খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় দোকানের মেঝেতে সামিউল ইসলামের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মাদারগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ঘটনা¯’লে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশিষ রায় জানান, পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *