আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

ভাড়া বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শহর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্বপাড়ায় ভাড়া ফ্ল্যাট থেকে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শারমিন আক্তার জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার হাসেম মিয়ার মেয়ে। তাঁর স্বামী জহুরুলের বাড়ি শ্রীপুর ইউনিয়নের কুমারিয়া এলাকায়। জহুরুল ইসলাম পল্লী বিদ্যুৎ এর কর্মচারী। দুই সন্তানকে নিয়ে এই দম্পতি নান্দিনা পূর্বপাড়ায় একটি বাড়ির তৃতীয় তলায় দুই কক্ষের ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টার দিকে শারমিনের স্বামী জহুরুল এক আত্মীয়কে মোবাইল ফোনে জানান যে, ফ্ল্যাটের একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে এবং অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া মিলছে না।
এই খবর পেয়ে শারমিনের বাপের বাড়ির লোকজন ও আত্মীয়স্বজন দ্রুত ঘটনাস্থলে আসেন। পরে তাঁরা কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ছাদের রডের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শারমিনের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। এরপর নিচে নামানোর পর তাঁর মৃত্যু নিশ্চিত হয়।
খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
জামালপুর থানার ওসি নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনা¯’ল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *