উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, তাদের সাফল্যে সবাইকে এগিয়ে আসতে হবে: শফিউল আলম শফিক


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে এসি এস উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। কৃতী শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসি এস উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ শফিউল আলম শফিক।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ শফিউল আলম শফিক বলেন, “আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। জিপিএ-৫ অর্জন শুধু একটি ফলাফল নয়, এটি শিক্ষার্থীদের পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি। তোমাদের এই সাফল্যে আমরা গর্বিত।”
তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। ভবিষ্যতে তারা যেন নিজেদের যোগ্যতা দিয়ে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে পারে, সেদিকে শিক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে।
তিনি আরও বলেন, “কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে পিছিয়ে না পড়ে। মেধা ও যোগ্যতা থাকলে তাকে সামনে এগিয়ে নিতে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। শিক্ষার উন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে বড় হওয়ার জন্য নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলেই তোমাদের সাফল্য পরিবার ও সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসি এস উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *