আলোচিতউপজেলার সংবাদজামালপুরদেওয়ানগঞ্জ

ভারতে পাচারকালে সার জব্দ

দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর এলাকায় সীমান্তের ১০৭৬ নম্বর পিলারের কাছে অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ১৩ বস্তা সার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির পাথরেরচর বিওপি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে সীমান্তের ১০৭৬ নম্বর পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায় ৩৫ বিজিবি। এ সময় ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ৮ বস্তা ইউরিয়া, ৩ বস্তা টিএসপি এবং ২ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পাথরেরচর বিওপির কমান্ডার নায়েব সুবেদার নিজাম উদ্দিন জানান, জব্দ করা সার কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সীমান্তে দেশের সম্পদ রক্ষায় ও চোরাচালান রোধে বিজিবির কঠোর নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *