উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে কিশোরীকে শ্বাসরোধে হত্যা হত্যাকারী গ্রেপ্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের জেরে কিশোরীকে সেচ পাম্প হাউজে নিয়ে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় মো. আল জিহাদকে (১৯) গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ থানা পুলিশ।
তিনি উপজেলার চরপাকের দহ ইউনিয়নের তেঘরিয়া এলাকার আল মামুন আহমেদ এর ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, ২৭ আগস্ট রাতে প্রেমের সম্পর্কের টানাপোড়েনের কিশোরীকে বাড়ির বাইরে ডেকে নিয়ে চরপাকেরদহ ইউনিয়নের পূর্বপাড়া এলাকায় সেচ পাম্পের পাশের পরিত্যক্ত টিনশেড পাম্প হাউজে নিয়ে যায় আল জিহাদ। সেখানে প্রেমের সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে আল জিহাদ কিশোরী রুপসীর গলায় তার পরনের ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। শুক্রবার কিশোরীর পিতা মো. ছায়ের উদ্দিন বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের এর পর সোমবার রাত ১২ টা ১৫ মিনিটে জেলার মেলান্দহ-ইসলামপুর সীমান্তবর্তী এলাকার হারগিলা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিস রায় জানান, ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে মো. আল জিহাদকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হলে স্বেচ্ছয় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কিশোরী রুপসী আক্তারকে হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *