জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন – এমপি বাবুল

মোঃ রুহুল আমিন রাজু নিজস্ব প্রতিবেদক, জামালপুর:
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি। গুরুত্বপূর্ণ এ দায়িত্বপ্রাপ্তিতে জামালপুরের রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা অঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সিন্ডিকেটে এমপি বাবুলের অন্তর্ভুক্তিকে জেলার উচ্চশিক্ষার অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হিসেবে দেখছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা।
সংশ্লিষ্টরা আশা করছেন, সিন্ডিকেট সদস্য হিসেবে এমপি বাবুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং একটি দক্ষ ও জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবেন।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সিন্ডিকেটের সদস্যদের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। সেই জায়গায় এমপি বাবুলের অভিজ্ঞতা ও নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সহায়ক হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।
এদিকে নতুন দায়িত্ব পাওয়ায় এমপি মোস্তাফিজুর রহমান বাবুলকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
তারা বলেন, জামালপুরের একজন জনপ্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী পর্যায়ে এমপি বাবুলের দায়িত্ব পাওয়া পুরো জেলার জন্যই সম্মানের। তাঁর মাধ্যমে জামালপুরের উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষার্থীদের কল্যাণে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার সুযোগ সৃষ্টি হবে।
নতুন দায়িত্বে এমপি বাবুল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন—এমন প্রত্যাশাই এখন জামালপুরবাসীর।
অভিনন্দন ও শুভেচ্ছা মোস্তাফিজুর রহমান বাবুল এমপি মহোদয়কে। তাঁর নতুন দায়িত্ব সফল ও সার্থক হোক—জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক শিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার আলোকিত হবে।
