হাজরাবাড়িতে সাবেক এমপি আবুল হোসেনের কবর জিয়ারত করলেন সাবেক সচিব মঞ্জু পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, দোয়া ও স্মৃতিচারণ
জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়িতে বিএনপির সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ মরহুম আবুল হোসেনের কবর জিয়ারত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু।
শুক্রবার তিনি হাজরাবাড়িতে মরহুম আবুল হোসেনের কবর জিয়ারত করেন। এ সময় তিনি কবরের পাশে ফাতেহা পাঠ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য দোয়া করেন।
কবর জিয়ারত শেষে সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু মরহুম আবুল হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং মরহুমের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন।
এ সময় সাবেক সচিব মঞ্জুর সঙ্গে উপস্থিত ছিলেন দ্য ডেইলি ফ্রন্ট নিউজ পত্রিকার সম্পাদক মো. মেহেরউল্লাহ, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান তালুকদার, মেলান্দহ পৌর বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম রেজা, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক আযম খান, বিএনপি নেতা সোহেল রানা, শফিকুল ইসলাম, মিস্টার, তৌসিফ তানভীর (সাবেক সদস্য, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদল), লিটন (ক্যাসেট), সদস্য পৌর স্বেচ্ছাসেবক দল, খোকন আহমেদ, যুবদল নেতা, মেহেদী হাসান মিশু, সাবেক সভাপতি, মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদল, ছাত্রদল নেতা সজিব ও সিদ্দিকীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে মরহুম আবুল হোসেনের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন সাবেক সচিব একেএম ইহসানুল হক মঞ্জু। উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের রাজনৈতিক অবদান ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।
