উপজেলার সংবাদ

ধোবাউড়া থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট আগস্ট ২০২৬ মাসের কার্যক্রমের মূল্যায়নে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনে ধোবাউড়া থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, পেশাদারিত্ব এবং জনগণকে সেবা প্রদানে দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন। এ অর্জনকে তিনি নিজের একার কৃতিত্ব হিসেবে না দেখে ধোবাউড়া থানার সকল কর্মকর্তা ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা এবং স্থানীয় জনগণের সহযোগিতার ফল হিসেবে উল্লেখ করেছেন।
শফিকুল ইসলাম সম্রাট বলেন, “এই অর্জন আমার একার নয়; এটি ধোবাউড়া থানার সকল অফিসার ও ফোর্সের সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারিত্ব এবং জনগণের সহযোগিতার ফল।”
তিনি এ সময় ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ওসি শফিকুল ইসলাম সম্রাট আরও বলেন, পুরস্কার ও স্বীকৃতি একজন পুলিশ কর্মকর্তাকে আরও ভালোভাবে দায়িত্ব পালনে উৎসাহিত করে। এই সম্মাননা তাঁকে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের সেবায় আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
তাঁর এই অর্জনে ধোবাউড়া থানার পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় সচেতন মহলও সন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও ওসি শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে ধোবাউড়া থানা পুলিশের জনবান্ধব কার্যক্রম আরও গতিশীল হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত থাকবে।
এদিকে, শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় শফিকুল ইসলাম সম্রাট সকলের কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *