আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে ট্রেনে কাটা পড়ে পঞ্চাশোর্ধ্ব ব্যক্তি নিহত

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুর রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে আউটার এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল মালেক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বয়ড়া গ্রামের ফজল মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
জামালপুর রেলওয়ে থানা পুলিশ জানায়, আব্দুল মালেক হৃদরোগে আক্রান্ত ছিলেন। চিকিৎসকের পরামর্শ নিতে তার শ্যালকের সঙ্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে তিনি জামালপুর রেলওয়ে স্টেশনে আসেন। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দেওয়ার মুহূর্তে ট্রেনে ওঠার চেষ্টা করলে অসাবধানতাবশত তার পা পিছলে যায়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে পুলিশ। মোবাইল ফোনের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *