ইসলামপুর এম এ ছামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের নবগঠিত পরিচালনা পর্ষদ সভাপতির সাথে কলেজের শিক্ষক কর্মচারীদের প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান চৌধুরী জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলার “ইসলামপুর এম এ ছামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজ কার্যালয়ে ১৯ সেপ্টেম্বর/২০২৬ইং শনিবার বিকালে কলেজটির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি সানজিয়া সাফিজ দ্যুতির সাথে শিক্ষক -কর্মচারীদের প্রথম পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামপুর এম এ ছামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি আলহাজ সুলতান মাহমুদ বাবু। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাব ও ইসলামপুর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসিদা শাফিজ বিনতি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়াল খান লোহান, মতিউর রহমান ঘটি, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো: মুরাদুজ্জামান প্রমুখ।
ইসলামপুর এম এ ছামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক শাহিনুর রহমান, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য জয়নাল আবেদীন সরকার, আব্দুল আলিম,
ইসলাম প্রমুখ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামপুর আসনের এমপি সুলতান মাহমুদ বাবু বলেন,
যুগোপযোগী শিক্ষা ও সু-শাসনের মাধ্যমে কলেজের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার স্বার্থে কলেজটিকে জাতীয় করণের পর্যায়ে নেওয়ার সার্বিক সহযোগীতা করা হবে। এই লক্ষ বাস্তবায়নের জন্য তিনি নবনির্বাচিত কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি সানজিয়া সাফিজ দ্যুতিকে শতভাগ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেছেন।।
