উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও পেশাদারিত্বে গুরুত্ব দিলেন পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন


মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা পুলিশের অফিসার ও ফোর্সের অংশগ্রহণে নিয়মিত কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় জামালপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে এ কিট প্যারেড অনুষ্ঠিত হয়।
কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও পুলিশ সদস্যদের কিট পরিদর্শন করেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। এ সময় তিনি পুলিশ সদস্যদের ইউনিফর্ম, কিটসামগ্রী, পরিচ্ছন্নতা ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।
জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত এ কিট প্যারেডে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্ব পালনে প্রস্তুতি, পোশাক-পরিচ্ছন্নতা এবং পেশাদারিত্বের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখা হয়। কিট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের প্রস্তুতি ও বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত কিট প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা সুশৃঙ্খলভাবে অংশ নেন। এ সময় পুলিশ সদস্যদের কিটসামগ্রী ও পোশাক-পরিচ্ছন্নতা পরিদর্শনের পাশাপাশি দায়িত্ব পালনে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়গুলোও পর্যবেক্ষণ করা হয়।
কিট প্যারেডে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ মাকসুদুল হাসান, আরআই মোঃ শওকত আলী, আরও-১ মোঃ এশারত আলী এবং ওসি সি-স্টোর/ডি-স্টোর জামালপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত কিট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি দায়িত্ব পালনে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা হয়। এর ফলে মাঠপর্যায়ে জনগণকে আরও দক্ষ ও সুশৃঙ্খল পুলিশি সেবা প্রদানে সদস্যদের প্রস্তুতি জোরদার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *