আলোচিতউপজেলার সংবাদবকশীগঞ্জ

বকশিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বকশিগঞ্জ প্রতিনিধি
জামালপুরের বকশিগঞ্জের ঝালরচর উত্তরপাড়া এলাকায় ধানি জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল ছাত্তার (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল ছাত্তার ওই এলাকার মৃত হাজী নুরুজ্জামানের ছেলে।
নিহতের ভাতিজা সামিউল হক বলেন, বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশের ধানি জমিতে সেচ পাম্প দিয়ে পানি দিতে যান আব্দুল ছাত্তার। সেখানে মোটরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ইসমাইল হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
বকশিগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *