উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে ৭ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার


মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির গ্রাহকদের ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা ৭টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো.আব্দুল ওয়াহেদকে (৫৫) গ্রেপ্তার করেছে এলিট ফোর্স র্যাব-১৪।
র্যাব সূত্রে জানা যায়, সিপিসি-১, র্যাব-১৪, জামালপুরের একটি আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত করে। এরপর মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. আব্দুল ওয়াহেদ মাদারগঞ্জ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির শত শত সাধারণ গ্রাহকের জমানো প্রায় ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই সে আত্মগোপনে ছিল।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *