নিখোঁজের ১৩ ঘন্টা পর যুবতীর মরদেহ উদ্ধার
বকশিগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশিগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে ঝুমুরি (২০) নামে এক যুবতী নিখোঁজ হয়। নিখোঁজ ঝুমুরির মরদেহ ১৩ ঘন্টা পর উদ্ধার।
নিহত ঝুমুরি উপজেলার মেরুরচর ইউনিয়নের বাঘাডুবি গ্রামের আব্দুল সালামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৫টার দিকে ওই যুবতী ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিক অনেক খোঁজাখুজি করে কোন সন্ধান পায়নি। রবিবার সকাল ৬ টার দিকে ঘটনার ¯’ল থেকে এক কিলোমিটার দূরে তার লাশ ভেসে উঠে।
জেলা ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, যুবতী নিখোঁজের খবর শনিবার সন্ধ্যার দিকে পেলে রাতে অভিযান চালানো সম্ভব হয়নি। তাই রবিবার সকালে ঘটনার স্থলে পৌঁছানোর জন্য রওনা দিলে সেখান থেকে ফোন আসে ঘটনার স্থলে থেকে এক কিলোমিটার দূরে তার লাশ ভেসে উঠেছে ।
