জামালপুরে তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
কাফি পারভেজ,স্টাফ রিপোর্টার:
জামালপুর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার পঞ্চম তলার একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইশরাত জাহান (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।
নিহত ইশরাত জাহান দেওয়ানগঞ্জ উপজেলার গাড়িয়াডাঙ্গা এলাকার কাওসার আহমেদ শাওনের স্ত্রী। তাদের মমিন শাহরিয়ার নামে ৫ বছর বয়সী একটি ছেলে ও স্নেহা নামের ১০ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। নিহত ইশরাত জাহানের বাড়ি জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকায়।
এ দম্পতি পৌর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার কলাবাগানে একটি ছয় তলা ভবনের পাঁচতলার এক ফ্ল্যাটে এক মাস হলো বাসা ভাড়া নিয়েছে। কাওসার আহমেদ শাওন শহরের বাগেরহাটা বটতলা এলাকায় মুদি দোকান করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইশরাত জাহান ও কাওসার আহমেদ শাওন দম্পত্তি প্রায় এক মাস ধরে পৌর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার কলাবাগানে বাবুল মিয়ার ছয় তলা বাসার পাঁচ তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ইশরাত জাহান ও কাওসার আহমেদ শাওন দম্পত্তির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কলহ ছিলো।
শনিবার রাতে কাওসার আহমেদ শাওন বাসায় আসার পর ইশরাত জাহানের সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে কাওসার তার দুই সন্তানকে পাশের কক্ষে আটকে রেখে ইশরাতকে মারধর করে। পরে রবিবার সকালে কাওসার তার দুই সন্তানকে আটকে রাখা কক্ষের দরজা খুলে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বের হওয়ায় সময় ফ্ল্যাটের সদর দরজায় বাইরে থেকে তালা দিয়ে চলে যায় কাওসার আহমেদ শাওন।
পরে ওই দুই শিশু সন্তান তার মাকে মৃত অব¯’ায় পড়ে থাকতে দেখে ফ্ল্যাটের পাঁচ তলার জানালা দিয়ে চিৎকার-চেঁচামেচি করে। তাদের চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের মানুষের সন্দেহ হয়। ¯’ানীয়রা চিৎকার শুনে বাড়ির মালিককে বিষয়টি জানালে তারা গিয়ে দেখে ফ্ল্যাটের দরজা বাইরে থেকে তালা দেওয়া। পরে তারা জাতীয় জরুরি সেবা নাম্বার-৯৯৯ এ ফোন করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে দুই শিশু ও পাশের কক্ষ থেকে ইশরাত জাহানের মৃত দেহ উদ্ধার করে।
নিহতের স্বামী কাওসার আহমেদ শাওন সকাল থেকে পলাতক রয়েছে।
বাসায় মালিক বাবুল মিয়ার ছোট ভাই ইব্রাহিম হোসেন বলেন, তারা এক মাস হলো বাসা ভাড়া নিয়েছেন। তাদের মধ্যে কলহ থাকতে পারে। কিছুদিন আগেও ইশরাত জাহান তার দুই সন্তানকে ফ্ল্যাটের বাইরে থেকে তালাবদ্ধ করে সারাদিন বাইরে ছিলো।
জামালপুর থানার ওসি নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ বা ঘটনার পেছনের রহস্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত চলছে।
