উপজেলার সংবাদজাতীয়জামালপুরমেলান্দহ

জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শহর প্রতিনিধি:
জামালপুরে বর্ণাঢ্য রেলি আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জামালপুর জেলা বিএনপি।
এ উপলক্ষে ১ সেপ্টেম্বর দুপুরে শহরের ফৌজদারি মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে এক বর্ণাঢ্য র্যা লি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয় র্যা লিটি।
জেলা বিএনপির সহ-সভাপতি লোকমান আহাম্মেদ খান লোটনের সভাপতিত্বে র্যা লিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ।
আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ ছাড়াও জেলার উপজেলাগুলোতে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *